Barishal 7:33 am, Thursday, 12 March 2026

হিজলায় ইলিশ রক্ষাকারী অভিযানিক দলের উপর হামলা

  • Reporter Name
  • Update Time : 11:33:50 am, Thursday, 9 October 2025
  • 398 Time View

বরিশালের হিজলা উপজেলার আলীগঞ্জ এলাকায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানিক দলের ওপর হামলা চালিয়েছেন জেলেরা। এতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাসহ কোষ্ট গার্ডের চার সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার, ৭ অক্টোবর বিকেল সাড়ে তিনটার দিকে হামলার ঘটনাটি ঘটে। হামলার সাথে জড়িত অভিযোগে সাত জেলেকে আটক করা হয়েছে। হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন-আটককৃত জেলেরা হচ্ছে জীবন সরদার, আব্দুর রহিম, মিরাজ হোসেন, সাদ্দাম, রায়হান পাটোয়ারী, বরকত উল্লাহ ও সুজন।

তারা সবাই মেহেন্দিগঞ্জের উলানিয়া এলাকার বাসিন্দা। সিনিয়র মৎস্য অফিসার আরও জানিয়েছেন, অবৈধ জাল দিয়ে মাছ শিকারের সময় মৎস্য অফিস ও কোষ্টগার্ডের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।

এসময় অভিযানিক দলের ওপর দা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় জেলেরা। হামলায় অভিযানিক দলের ব্যবহৃত স্পীড বোর্ড ক্ষতিগ্রস্থসহ সিনিয়র মৎস্য অফিসার ও কোষ্টগার্ডের চার সদস্য আহত হয়।

পরবর্তীতে হামলাকারীদের আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। অভিযানে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম নেতৃত্ব দিয়েছেন।

Tag :
About Author Information

Popular Post

বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৬২.৫৭ শতাংশ

হিজলায় ইলিশ রক্ষাকারী অভিযানিক দলের উপর হামলা

Update Time : 11:33:50 am, Thursday, 9 October 2025