Barishal 7:15 am, Thursday, 12 March 2026

বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৬২.৫৭ শতাংশ

  • Reporter Name
  • Update Time : 10:33:00 pm, Thursday, 16 October 2025
  • 391 Time View

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭ জন শিক্ষার্থী।

গত বছর থেকে এ বছর পাসের হার ও জিপিএ-৫ এর দিক থেকে বরিশাল বোর্ডের ফলাফল অনেকটা খারাপ হয়েছে।

গত বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৮৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ১৬৭ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী।

তিনি জানান, এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ৫৯ হাজার ২৩৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২৭ হাজার ৮৩৭ জন ও ছাত্রী ৩১ হাজার ৪০২ জন। পাস করেছে ৩৭ হাজার ৬৬ জন। এর মধ্যে ছাত্র ১৪ হাজার ৬৪২ জন ও ছাত্রী ২২ হাজার ৪২৪ জন।

বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে বরিশাল জেলা। প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএ’র হারে এগিয়ে। গত বছর বোর্ডে পাসের হার ছিল ৮০ দশমিক ৬৫। আর এবা‌র জিপিএ-৫ বেড়েছে ১৭৪টি।

এ বছর ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে যেমন কেউ পাস করেনি, তেমনি শতভাগ পাস করেছে দুটি প্রতিষ্ঠান।

About Author Information

Popular Post

বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৬২.৫৭ শতাংশ

বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৬২.৫৭ শতাংশ

Update Time : 10:33:00 pm, Thursday, 16 October 2025